বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
ভারতের সবচেয়ে কম বয়সী বিলিয়নেয়ার অরবিন্দ শ্রীনিবাস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের চেন্নাইয়ে জন্ম নেওয়া ৩১ বছর বয়সী এআই উদ্যোক্তা অরবিন্দ শ্রীনিবাস এখন দেশের সবচেয়ে কম বয়সী ধনকুবের। এমএম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি রুপি।

অরবিন্দ বর্তমানে এআই স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহ-প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশেষ সুনাম কুড়িয়েছে এবং প্রযুক্তি খাতে শক্ত ভিত্তি গড়ে তুলেছে।

অরবিন্দের জন্ম ১৯৯৪ সালের ৭ জুন তামিলনাড়ুর চেন্নাইয়ে। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল। পড়াশোনা করেছেন আইআইটি মাদ্রাজে, যেখানে ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ এবং ‘অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং’-এর ওপর কোর্স সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ২০২১ সালে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০২০-২১ সালের স্প্রিং সেমিস্টারে তিনি ‘ডিপ আনসুপারভাইজড লার্নিং’ও পড়ান।

পেশাগত অভিজ্ঞতায় অরবিন্দের ঝুলিতে রয়েছে ওপেনএআই, ডিপমাইন্ড, এবং গুগলসহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজের অভিজ্ঞতা। ২০২২ সালের আগস্টে মাত্র ২৮ বছর বয়সে ডেনিস ইয়ারাতাস ও অ্যান্ডি কোনউইনস্কি’র সঙ্গে মিলিত হয়ে তিনি গড়ে তোলেন পারপ্লেক্সিটি, যা এআই-চালিত চ্যাটভিত্তিক সার্চ ইঞ্জিন ব্যবহার করে ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত ও নির্ভুল উত্তর দেয়।

২০২৩ সালের জানুয়ারি থেকে অরবিন্দ ইলেভেনল্যাবস ও শুনো-এর মতো উদীয়মান এআই স্টার্টআপে বড় বিনিয়োগকারী (অ্যাঞ্জেল ইনভেস্টর) হিসেবেও পরিচিত হন। এই সফল উদ্যোগ এবং বিনিয়োগ তাকে ভারতের সবচেয়ে কম বয়সী বিলিয়নেয়ারের মর্যাদা দিয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ভারত   বিলিয়নেয়ার   অরবিন্দ শ্রীনিবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close