মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গজারিয়ায় মেঘনায় ডুবে এক শ্রমিকের মৃত্য
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তৈততলা এলাকায় মেঘনা নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে এসে পানিতে তলিয়ে এক শ্রমিক মারা গিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু বকর নামের (৬০) নওগা সদর উপজেলার স্থানীয় একটি কারখানায় শ্রমিক ছিলেন। কর্মসূত্রে তিনি সোনারগাঁ থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা যায়।

গজারিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন।

নিহতের মেয়ে আশা মনির বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে মেঘনা সেতুর গজারিয়া প্রান্তের তৈততলা মেঘনা ফেরিঘাটের দক্ষিণ দিকে সেতু সংলগ্ন মেঘনা নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে এসে লুঙ্গি ও জুতা নদীর তীরে রেখে গামছা পরে জাল মারতে গিয়ে পানিতে তলিয়ে যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মেঘনা   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close