বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ২:০৫ AM

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, “দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও ঐক্যের উৎসব। মুসলমান যেমন ধর্মীয় উৎসব পালন করেন, তেমনি হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের নিজস্ব উৎসব পালন করেন। ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। আমাদের কাছে সব ধর্মই সমান—বাংলাদেশে কোনো জাতিভেদ নেই।”

বুধবার (১ অক্টোবর) বিকেলে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সম্প্রীতির বাংলাদেশ গড়ার। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে সেই আদর্শের ধারাবাহিকতায় বিএনপির হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।”

নির্বাচন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, “অন্তবর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বিএনপি আশা করছে, গণমানুষের দাবির মুখে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে নামবে বিএনপি।”

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, সদস্য কামাল হোসেন ও সেনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও সাজিবুল হক তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close