প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১:৫৭ AM আপডেট: ০২.১০.২০২৫ ২:০৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠে পড়েছে। এই জাহাজটি গাজাগামী নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল।
একইভাবে আদারা নামের আরেকটি জাহাজেও ইসরায়েলি সেনারা ওঠে, যেখানে উপস্থিত অধিকারকর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে এটি তারা স্বেচ্ছায় করেছেন নাকি বাধ্য হয়ে, তা নিশ্চিত নয়।
এ নৌবহরে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোট-বড় জাহাজে গাজার দিকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। তারা শুধুমাত্র ত্রাণ বহন করছিলেন না, বরং ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙার মিশনও হাতে নিয়েছিলেন।
ইসরায়েল আগে থেকে সতর্কতা দিয়েছিল যে, ত্রাণবাহী জাহাজগুলো গাজার উপকূলের দিকে না আসুক। এর মধ্যেও অধিকারকর্মীরা এগোচ্ছিলেন, কিন্তু এ অবস্থায় তাদের জাহাজ জব্দ করতে শুরু করেছে ইসরায়েল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
স্বদেশ প্রতিদিন/ আরএফ