বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পার্শ্ববর্তী দেশের সহায়তায় বিপুল পরিমাণ জাল টাকা ঢুকছে: জুলকারনাইন সায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ৮:২৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদত নিয়ে বিভিন্ন রুটে প্রায় ২ লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে।

আজ বুধবার (১ অক্টোবর) তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, এসব নোটের কাগজের গুণগত মান বাংলাদেশের মুদ্রায় ব্যবহৃত কাগজের সঙ্গে এমন মিল রয়েছে যে খালি চোখে এবং ব্যাংকের যাচাই মেশিনেও এগুলো শনাক্ত করা কঠিন। নিরাপত্তা সূতা, হলোগ্রামসহ অন্যান্য প্রিন্টিং বৈশিষ্ট্য অত্যন্ত নিখুঁতভাবে প্রয়োগ করা হয়েছে।

তিনি লেখেন, বিশেষ ব্যবস্থায় ওই দেশের নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসব নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। 

জুলকারনাইন সায়ের দাবি করেন, এসব নকল নোট ভারতের গোয়েন্দা সংস্থার নির্দিষ্ট উদ্যোগে কম মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যা দেশের অর্থনৈতিক খাত ধ্বংস ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড অর্থায়নে ব্যবহৃত হতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা অবগত রয়েছে এবং তাদের নিজ সক্ষমতা অনুযায়ী এ অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। 

পাশাপাশি, সাধারণ নাগরিকদের মধ্যেও কার্যকর সচেতনতা তৈরি করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  জুলকারনাইন সায়ের   জাল টাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close