শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার      ● আজ বিশ্ব বস দিবস, কৃতজ্ঞতা জানান প্রিয় বসকে      ● লাউচাপড়াকে প্রধান পর্যটন কেন্দ্র করার আশ্বাস পর্যটন মন্ত্রীর      ● চা শ্রমিকদের সাথে এমপি ফয়সলের পূজার শুভেচ্ছা বিনিময়      ● পাবনায় বেসরকারি মানসিক হাসপাতালে অনিয়মের অভিযোগ, নজরদারির আশ্বাস প্রশাসনের      ● হবিগঞ্জ সীমান্তে পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার স্বেচ্ছাসেবক: প্রতিমন্ত্রী আজাদ      ● বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার এস আর বি      ● জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা মোংলায় মানববন্ধনে বক্তারা      ● আলীকদমে যুব রাইজিং স্টারের নির্বাচন, সভাপতি সাদ্দাম সম্পাদক মনিরুল      ● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      
বিনামূল্যে চিকিৎসা পাওয়া করুণা নয়, সাংবিধানিক অধিকার: রহমাতুল্লাহ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করবে বলে ঘোষণা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দলিল উদ্দিন খান হাই স্কুলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

রহমাতুল্লাহ বলেন, “প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে মানুষ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে সব নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া কোনো দয়া বা করুণা নয়, এটি মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচিত সরকারের বিকল্প অন্য কিছু হতে পারে না। জনগণ অধীর আগ্রহে সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। আগামী দিনে প্রতিটি নাগরিককে খাদ্য ও উন্নত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. রেদওয়ান তাসিন সীমান্ত, ডা. ফয়সাল খান, ডা. মাইনুল ইসলাম মহিম, ডা. তৌফিক ইলাহী আহাদ ও ডা. রাকিবুল হাসান সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাহাবুব, জামাল, সামীম রিপন, রুবেল, হাবিব, রানা, ফিরোজ, জেলা ছাত্রদলের স্বর্ণা ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান।

এদিকে বিকেল ও সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বিনামূল্য   চিকিৎসা   রহমাতুল্লাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close