বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:২৪ পিএম

টানা কয়েকদিন ধরে তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হিলির জনজীবন। সকাল থেকে শুরু হয়ে রাত অবধি বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় চরম ভোগান্তি এখানকার বাসিন্দাদের। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রামে। এতে জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেমে এসেছে অচল অবস্থা।

গেলো সপ্তাহ থেকে শুরু হওয়া লোডশেডিং এখনো চলছে এ অঞ্চলে। উৎপাদন ঠিক থাকলেও লোডশেডিং কেন হচ্ছে তার সঠিক উত্তর নেই স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগের।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ আসা-যাওয়ার এই চক্রে ঘুম, কাজ, পড়াশোনা-সবকিছুই ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অবস্থা নাজেহাল হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় পানিও ঠিকমতো তোলা যাচ্ছে না, ফলে নিত্যদিনের কাজেও দেখা দিয়েছে বিপত্তি। তীব্রে গরমে দেখা দিচ্ছে শ্বাসকষ্টসহ নানা রোগ।

হিলি পল্লী বিদ্যুৎ জোনাল সাব অফিসের লাইনম্যান গ্রেড-১ হাসানুজ্জামান লোডশেডিং বিষয়টি স্বীকার করে জানান, এই উপজেলায় বিদ্যুতের চাহিদা ৫ মেগাওয়াট। তার বিপরীতে জাতীয় গ্রিড থেকে মিলছে মাত্র ২ মেগাওয়াট ফলে দিতে হচ্ছে লোডশেডিং। বৃষ্টি হলে লোডশেডিং কিছুটা কমে আসবে বলেও জানান তিনি।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুইটি ইউনিটে বর্তমানে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তবে দেশের কিছু জায়গায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার কারণে একটু চাপ বেড়েছে। উৎপাদন হওয়া বিদ্যুৎ বণ্টন করা হয় জাতীয় গ্রিড থেকে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লোডশেডিং     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close