বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁয়ে অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:০০ AM

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা জানান, পিরোজপুর ইউপির ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে থাকতো আবদুল হামিদ তুষার। কিন্তু সম্প্রতি সে স্থানীয় মাদক চক্রের সাথে জড়িয়ে পরেন। এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনের কাছে অভিযোগ করলে তুষারকে মেসের টাকা পরিশোধ করে চলে যেতে বলে। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মালিকের উপর চড়াও হয় ভাড়াটিয়া তুষার। এতে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম মোল্লা বলেন, “এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মিথ্যা গল্প তৈরি করে মিথ্যা সংবাদ প্রচার করা হয় যে, ‘জামায়াতের কর্মসূচিতে অংশ না নেয়ায় দিন মজুরকে মারধর’ অথচ বাড়ির মালিক জামায়াতে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।”

তিনি আরো বলেন, “এটি মাদকের ব্যবসাকে আড়াল করার একটি ফন্দি। এই সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম শুধু ক্ষুন্নই হয়নি, জনগণের মাঝে ভুল ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানানোর জন্যই জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের এ আয়োজন করেছে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাড়ির মালিক আল আমিন, শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলাম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁয়   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close