বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৬ বছর পর ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ ফিরছেন পপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে দূরে। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর দেখা মিলছে না কোনো অনুষ্ঠানেও। 

বেশ বিরতির পর আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ তথ্য জানিয়েছেন সিনেমার নির্মাতা সাদেক সিদ্দিকী। 

এ প্রসঙ্গে পপি বলেন, “সিনেমাটির শুটিং করেছি অনেক আগে। এখন এটি মুক্তি পাচ্ছে। ভালোই লাগছে। অনেক বছর পর নিজের কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চলেছি।”

সর্বশেষ পপি ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। এতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। ২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’ মুক্তি পায়।

সিনেমা মুক্তি বিষয়ে সাদেক সিদ্দিকী বলেন, “নানা জল্পনাকল্পনা শেষে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি দিতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে ১৭ অক্টোবর মুক্তি পাবে এটি। অনেক বছর তো দেরি করেছি। এবার আর মুক্তি তারিখ পেছানোর ইচ্ছা নেই। কিছুদিন পরই প্রচার-প্রচারণা শুরু করব।”

উল্লেখ্য, বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন। স্বামীর সঙ্গে সন্তানসহ একটি ছবি ভাইরাল হয়ে যায়। চলতি বছরে ফেব্রুয়ারির শুরুতে পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ ওঠে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন তার বোন ফিরোজা পারভীন। এর পরই স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন পপি।

এরআগে দীর্ঘ আড়ালের পর ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের সামনে আসেন পপি। তখন তিনি শুধু বলেছিলেন, ‘ভাগ্য থাকলে আবার ফিরব।’ পপি যখন আড়ালে ছিলেন, তখনই গুঞ্জন চলছিল বিয়ে করে সংসারী হয়েছেন তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চিত্রনায়িকা   পপি   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close