বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে অবরোধ স্থগিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে চার দিন থেকে চলমান অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে ৮ দফা বাস্তবায়নের আশ্বাসে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের কাছে ৮ দফা দাবিনামা তুলে ধরে। যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেওয়া হয়। এবং গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা জেনেছি।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো।

এর আগে, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে খাগড়াছড়িতে টানা সকাল-সন্ধা সড়ক অবরোধ পালিত হয়ে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শনিবার খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- ৮ দফা দাবি যথাযথভাবে পূরণ করা না হলে শান্তিপূর্ণভাবে পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে এই ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন ভ্রমণ পিপাসু এবং নেটিজেনরা। কারণ, পূজার ছুটিতে অনেকেই সাজেক এবং খাগড়াছড়ি যাবার জন্য ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   জুম্ম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close