বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রাহ্মণবাড়িয়ার কিশোর উদ্ভাবককে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৮:১৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার কিশোর উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল এবং তাঁর টিমকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বের ৪০০ টিরও বেশি দলের সঙ্গে প্রতিযোগিতা করে নাবিলের নেতৃত্বাধীন বাংলাদেশি টিম আইটি অ্যান্ড রোবোটিকস ক্যাটাগরিতে Young Sparks অর্জন করেছে Gold Medal এবং MICCA Special Award.

মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সম্প্রতি নাবিলের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। তাঁর নির্দেশে গত ৪ সেপ্টেম্বর, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়ায় নাবিলের গ্রামের বাড়ি যান। সেখানেই কিশোর গবেষক নাবিল ও তাঁর টিমের আরও দুই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

গবেষণা কাজে উৎসাহ দিতে তাদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। একই সময়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন নাবিলকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য, নাবিলের উদ্ভাবিত ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ হলো শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই-ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।

আহনাফ বিন আশরাফ নাবিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাঁর উদ্ভাবনী অ্যাপ এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্যের স্বাক্ষর রেখেছে। 



স্বদেশ প্রতিদিন/শাহো/ওএফ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   উদ্ভাবক   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close