বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে মাদরাসার কার্যক্রম বাড়াতে হবে’
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৫:৩৫ PM

সাতক্ষীরার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সোমবার (২৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকালেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিরেক্টর আ. খ. ম. মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, “কুরআন হিফয শিক্ষা সমাজে ইসলামী মূল্যবোধ জাগিয়ে তোলে। সুশিক্ষিত জাতি গঠনে হিফয মাদরাসার কার্যক্রম অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের সম্প্রসারণ প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম এবং মাদরাসা খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। তারা সবাই কুরআনের আলোয় একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর এম. এম. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ।

শেষ পর্যায়ে অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মাদরাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close