প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮ AM

দেশের স্বর্ণ বাজারে আবারও মূল্যহ্রাস ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিবৃতিতে জানিয়েছে, ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত একই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
আজকের (২৯ সেপ্টেম্বর) স্বর্ণের বাজারদর:
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা
স্বর্ণের দামের এই হ্রাস আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বদেশ প্রতিদিন/এমএম