প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম

এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত সূচনা করেও শেষটা ভালো করতে পারল না পাকিস্তান। উড়ন্ত শুরুতে বড় সংগ্রহের আভাস দিয়েও ভারতের স্পিন-ঝড়ে ধসে যায় বাবর আজমের দল। শেষ পর্যন্ত ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শাহিবজাদা ফারহান ও ফখর জামানের উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ফারহান ছিলেন ঝোড়ো মেজাজে—১৫০ স্ট্রাইক রেটে ৫৭ রান করেন তিনি। ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কা। ফারহানের আউটের পরেই শুরু হয় ধস।
ভারতের তিন স্পিনার বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব মিলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন করে দেন। বিশেষ করে কুলদীপ একাই নেন ৪ উইকেট। মাত্র ২২ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৭ উইকেট।
১২ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের রান ছিল ১০৭। সেখান থেকে বাকি ৪৩ বলে মাত্র ৩৯ রান যোগ করতে সক্ষম হয় তারা। শেষ পর্যন্ত দলের মোট রানের মধ্যে ১০৩ রানই এসেছে দুই ওপেনারের ব্যাট থেকে—ফারহানের ৫৭ ও ফখরের ৪৬।
ভারতের হয়ে কুলদীপের ৪ উইকেটের পাশাপাশি জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী নেন দুটি করে উইকেট। পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ার পর ফাইনালে এগিয়ে যায় ভারত।
স্বদেশ প্রতিদিন/ আরএফ