মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মিঠুন মানহাস হলেন বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক ভারতীয় ক্রিকেটার মিঠুন মানহাস দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে। ৪৫ বছর বয়সী মানহাসের আগে দায়িত্বে ছিলেন ৭০ বছর পূর্ণ করা রজার বিনি।

মানহাস ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দিল্লীর হয়ে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ম্যাচের পাশাপাশি আইপিএলে ৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ২৭ সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন। ২০০৭-০৮ মৌসুমে দিল্লীর রঞ্জি ট্রফি জয়েও ৯২১ রান করেন।

আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মানহাস। খেলোয়াড়ি জীবন শেষ করার পর তিনি কোচিংয়ে যুক্ত হন। কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের দায়িত্ব পালন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

ভারতের তৃতীয় সাবেক ক্রিকেটার হিসেবে তিনি বিসিসিআইয়ের সভাপতি হলেন। এর আগে সৌরভ গাঙ্গুলী ও রজার বিনি এই দায়িত্ব পালন করেছেন।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  মিঠুন মানহাস   বিসিসিআই   সভাপতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close