সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
বাঁশখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম
মোহাম্মদ ওসমান

মোহাম্মদ ওসমান

চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় মোহাম্মদ ওসমান নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন বাঁশখালী থানা পুলিশ।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী পৌরসভার জলদি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার। গ্রেপ্তারের পরপরই তাকে আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ ওসমান উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম পুঁইছড়ি এলাকার মাস্টার মো. মাহমুদুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ ও বাঁশখালী উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানার এসআই রুবেল সিংহের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তাকে বাঁশখালীর চাম্বল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী   যুবলীগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close