বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘জামায়াত পারেনি, প্রধানমন্ত্রী পেরেছেন’: রুহুল কুদ্দুস কাজল      ● নানাবাড়ির স্মৃতি মনে করে যা বললেন প্রধানমন্ত্রী      ● ইয়ানবু রক্ষায় সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ফ্রান্স      ● হাসপাতালে ডেঙ্গু-ডায়রিয়ার রোগীদের ঠাঁই ফ্লোরে      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● ডিজিটাল পেমেন্ট বাড়াতে বনানীতে বাংলা কিউআর প্রচারণা      ● জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর      ● ব্রিজে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন      ● ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ      ● আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান      ● IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত      ● ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ      
শিবচরে ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময় সভা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম
শিবচরে ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময় সভা

শিবচরে ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময় সভা

মাদারীপুরের শিবচরে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল জামান মোল্লা। এতে সভপতিত্ব করেন মজিবুর রহমান (শিশু) সরদার এবং সঞ্চালনা করেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌরসভা বিএনপির সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন খান (সেলিম)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন খান (সাহাদাত কমিশনার)।

এছাড়াও, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সাজাহান হোসেন (সাজু) মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব মাদবর ও শহিদুল ইসলাম (সহিদ চেয়ারম্যান) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার। একই সঙ্গে তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন এবং বাবলাতলা বাজার প্রদক্ষিণ করেন। 

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  শিবচর   বিএনপি  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close