বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে প্রাণোচ্ছ্বাসের ১৬ বছর পূর্তি উদযাপন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:২০ AM

‘আত্মসেবা নয়, মানবসেবা’- এই অঙ্গীকারকে সামনে রেখে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণোচ্ছ্বাস’–এর ১৬ বছর পূর্তি উদযাপন করা হলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। অনুষ্ঠানের প্রাণোচ্ছ্বাস নির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, প্রাণোচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মু. মাছউদ আলম, প্রাণোচ্ছ্বাস অন্যতম নেতা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা. এসএম মাহাবুব উল আলম, শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাণোচ্ছ্বাস সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে বই পড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, সংগীত ও নাটকের মাধ্যমে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছরে প্রাণোচ্ছ্বাস কেবল সাহিত্য-সংস্কৃতির চর্চা নয়, সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও রক্তদানের মতো কার্যক্রম আয়োজন করে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রাণোচ্ছ্বাস আগামী দিনে সমাজ পরিবর্তনের বড় শক্তি হয়ে উঠবে।

বক্তারা আরো বলেন, প্রাণোচ্ছ্বাসের মতো সংগঠনগুলো সমাজে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে পথপ্রদর্শকের ভূমিকা রাখছে। এর মাধ্যমে যেমন সংস্কৃতি বিকশিত হচ্ছে, তেমনি তরুণদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও মানবিক চেতনার বিকাশ ঘটছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ১৬ বছরের সাফল্যগাথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় আরও শক্তিশালীভাবে সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আত্মসেবা   মানবসেবা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close