প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ AM আপডেট: ২৮.০৯.২০২৫ ১:৫১ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রায় দেড় হাজার মানুষের মাঝে পূজার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ চেলোপাড়া শনি মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের উদ্যোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা তারেক রহমানের উপহারস্বরূপ বস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, ‘সুদূর লন্ডনে থেকেও তারেক রহমানের হৃদয় এই বাংলার সাধারণ মানুষের জন্য কাঁদে, তিনি বাংলাদেশের মানুষের কথা গভীর ভাবে ভাবেন, চিন্তা করেন। বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনার দল এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। পূজার আগে তারেক রহমানের নির্দেশেই তারা উপহার নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছাচ্ছেন।’
রেজাউল করিম বাদশা আরও বলেন, ‘এছাড়াও তিনি বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ এই কথাটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ৮০ ভাগ জায়গা আওয়ামী লীগ এই বিভিন্ন সময় দখল করেছে। যা আর কখনো এই সোনার বাংলাদেশে হবে না। আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে তারেক রহমানের হাত ধরেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী (হিরু), সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, আরাফাত রহমান সৃতি সংঘ বগুড়ার সাধারন সম্পাদক রবিউল হাসান দারুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান মিল্লাত, সহ-সাধারণ সম্পাদক প্রান্ত মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম