বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোবিপ্রবিতে ছাত্রশিবিরকে জড়িয়ে গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৪ AM

ছাত্রশিবিরকে জড়িয়ে অনলাইনে পরিকল্পিতভাবে গুজব ও মিথ্যাচার ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের একটি বাসা থেকে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী সাদিয়া ইসরাত মীম (২১) নামে এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী, নোবিপ্রবি ১৮ তম ব্যাচের শিক্ষার্থী দীন মোহাম্মদ, পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখার দাবি, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তারা জোর করে শিবিরের ওপরে দোষ চাপিয়ে দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। অভিযুক্ত এক শিক্ষার্থীকে শিবির নেতা আখ্যায়িত করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, অভিযুক্ত ব্যক্তি ছাত্রশিবিরের কোনো নেতা বা কর্মী নন এবং তার ছাত্রশিবিরের সঙ্গে দূরতম কোনো সম্পর্কও নেই।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। নিজেদের অপকর্ম ঢাকতে তারা দীর্ঘদিন ধরে অন্যের ঘাড়ে দায় চাপানোর কৌশল অবলম্বন করছে। দলীয় অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন নামে ফেসবুক পেইজ খুলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পোস্টেড নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন।’

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপপ্রচারকারীদের অবিলম্বে এই মিথ্যা প্রচারের জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এ মিথ্যাচারের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নোবিপ্রবি   ছাত্রশিবির   গুজব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close