বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সুদের টাকা লেনদেন নিয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৩ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শাহনাজ বেগম পাখি (৩৮) নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুদী কারবারি নাছিমা বেগম (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৃহবধূর মা হাজেরা বেগম বাদী হয়ে নাছিমাসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক খান বাড়িতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গৃহবধূ পাখিকে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্বামী আমিন খান জানান, খবর পেয়ে তিনি ছুটে গিয়ে স্ত্রীকে ঘরের পাশে পানির ডোবার মধ্যে পড়ে থাকতে দেখেন। তখন তাঁর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

আমিন খান আরও জানান, তাঁর স্ত্রী ও প্রতিবেশী নাছিমার মধ্যে সুদের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। নাছিমা পূর্বেও একাধিকবার তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সুদের টাকার লেনদেন নিয়ে এলাকায় একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমনকি নাছিমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

অভিযুক্ত নাছিমার মা মমিনা বেগম দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর মেয়ে জড়িত নয়। তবে ঘটনার পর স্থানীয়রা নাছিমার ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, সুদের টাকা লেনদেন নিয়ে এই সংঘর্ষ ঘটেছে। উভয়পক্ষের অভিযোগ রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত নাছিমাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সুদ   টাকা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close