বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ উদ্ধার
পলাশ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে নিখোঁজের পরদিন গলা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টান স্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম গণি মিয়া (৩০)। তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিন মাস আগে তিনি প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে গণি মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবারের পক্ষ থেকে থানায় অবগত করার পর শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান, রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের অভিযোগ, গণি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  পলাশ   নিখোঁজ   প্রবাসী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close