প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম

সংগৃহীত ছবি
চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত নারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাহাপুর ইউনিয়নের আলমগীর হোসেন ভূঁইয়া (৫৩) ও তার স্ত্রী মাহমুদা বেগম (৪৫), এবং নারায়ণপুর ইউনিয়নের পলাশ চন্দ্র দেবনাথের স্ত্রী আলো রানী নাথ (৩৫)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো