মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে তিনি এ কথা জানান।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, “ফেব্রুয়ারির একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ- এ বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু বাস্তবায়ন না হলে সেখানে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।”

প্রধান উপদেষ্টা গোল্ড মেডেল পেতেন উল্লেখ করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তার ভাষণ ছিল চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতা হলে তিনি নিশ্চিতভাবেই গোল্ড মেডেল পেতেন।”

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেহেতু এটা জনগণের দরকার, তাই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবো।”

পিআর ব্যবস্থার দাবি পুনর্ব্যক্ত করে জামায়াতের এ নেতা বলেন, “ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। কারও মত উচ্চকক্ষে, আবার কারও মত দুই কক্ষেই। তবে সংখ্যাগরিষ্ঠ দল পিআরের পক্ষে থাকায় আমরা এটি দাবি করছি। আশা করি সরকার মানবে।”

বিনিয়োগকারীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ইনভেস্টর ফোরামের অনুষ্ঠানে ব্যবসায়ীরা নীতির ধারাবাহিকতা চান। তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘আমরা যারা আউটগোয়িং আছি এবং যারা ইনকামিং আছি, সবাই এখানে।’ এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close