বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ, পরের লক্ষ্য কী টাইগারদের?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি ১১ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

তবে ব্যর্থতার আক্ষেপ ঝেড়ে ফেলেই আবার মাঠে নামতে হচ্ছে টাইগারদের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার পরের দুটি ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, আর বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তানও এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বাংলাদেশের জন্য প্রতিপক্ষ হিসেবে তারা যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে রশিদ খান ও মুজিবুর রহমানদের স্পিন আক্রমণ হবে বড় হুমকি। তাই ব্যাটসম্যানদের দায়িত্বশীল পারফরম্যান্সই হবে সিরিজে সাফল্যের মূল চাবিকাঠি।

যদিও এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি, তবু আফগানিস্তানের বিপক্ষে আসন্ন লড়াই বাংলাদেশ দলের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে লড়াকু মানসিকতা দেখাতে পারলেই ফিরতে পারে দলের প্রতি সমর্থকদের আস্থা।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   বাংলাদেশ   টাইগার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close