বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
১৩ মামলার আসামি আলোচিত ডাকাত সাহেব আলী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ৮:৩৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানা এলাকার বোররচর ও আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা আলোচিত ডাকাত সাহেব আলীকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে বোররচরের চর ভাটিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে অভিযানটি সরাসরি পরিচালিত হয়। অভিযান পরিচালনায় থাকা ডিবি পুলিশের ওসি (উত্তর) আনোয়ার হোসেন জানান, সাহেব আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা, জুয়ার বোর্ড চালানোসহ নানা অভিযোগে ১৩টি মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সাহেব আলী ও তার বাহিনী দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য মতে, তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ত।

সাহেব আলীর গ্রেফতারের খবরে বোররচর ও আশপাশের এলাকায় স্বস্তির বাতাস বইছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সাহেব আলীর নাম শুনলেই আমরা আতঙ্কিত হয়ে পড়তাম। আজ তার গ্রেফতারের খবরে মনে সত্যিই প্রশান্তি অনুভব করছি।’

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, সাহেব আলীকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার সহযোগীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাহেব আলীর গ্রেফতার এলাকায় অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিবি ওসি আনোয়ার হোসেন আশা প্রকাশ করেছেন,,এই গ্রেফতারের মাধ্যমে বোররচরসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে আসবে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ডাকাত   মামলা   আসামি   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close