বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রণের দাগ দূর করার সহজ উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গরমের মৌসুমে সবচেয়ে বেশি যেসব ত্বকের সমস্যা দেখা দেয়, তার মধ্যে অন্যতম হলো ব্রণ। অতিরিক্ত তেল, নিম্নমানের স্কিন কেয়ার পণ্য কিংবা অপরিচ্ছন্নতার কারণে এই সমস্যা আরও বেড়ে যায়। শুধু তাই নয়, ব্রণ চলে গেলেও মুখে থেকে যায় দাগ, যা সৌন্দর্য কমিয়ে দেয় এবং আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে।

ত্বক ও রূপ বিশেষজ্ঞদের মতে, ব্রণ ও এর দাগ দূর করতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। ভেতর থেকে ত্বককে সুরক্ষিত রাখলেই ত্বকে ফিরে আসবে স্বাভাবিক উজ্জ্বলতা। ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাই—এর এক প্রতিবেদনে এ বিষয়ে কিছু কার্যকর উপায় তুলে ধরা হয়েছে।

ভেতর থেকে ত্বকের যত্ন

১. পানি পান করুন বেশি
প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান শরীর থেকে টক্সিন বের করে ত্বককে রাখে সতেজ ও ব্রণমুক্ত।

২. লেবুর রস
লিভার পরিষ্কার করে ও রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক। ফলে ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।

৩. তরমুজ
ভিটামিন এ, বি ও সি সমৃদ্ধ তরমুজ ত্বককে হাইড্রেটেড রাখে, ব্রণ প্রতিরোধ করে এবং পুরোনো দাগ হালকা করে।

৪. দই
অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে দই ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে ও ব্রণ কমাতে সাহায্য করে।

৫. আখরোট
আখরোটের লিনোলিক অ্যাসিড ত্বকের গঠন বজায় রাখে, বাড়ায় কোমলতা ও মসৃণতা।

৬. বাদামজাতীয় খাবার
সেলেনিয়াম সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বককে রাখে স্বাস্থ্যকর।

৭. আপেল
পেকটিন সমৃদ্ধ আপেল ব্রণ প্রতিরোধে কার্যকর।

৮. দুগ্ধজাত খাবার
কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবারে থাকা ভিটামিন এ ত্বকের সুস্থতার জন্য অপরিহার্য।

৯. অয়েলি ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন
এ ধরনের খাবার ব্রণ বাড়ায় এবং পুরোনো দাগকে আরও গাঢ় করে।

১০. করলা
তিতাজাতীয় খাবার, বিশেষ করে করলা, ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে ও ব্রণের ঝুঁকি কমায়।

বাইরের যত্ন

ব্রণ আক্রান্ত স্থানে নিমপাতার পেস্ট ব্যবহার করুন।

ব্রণের দাগ হালকা করতে নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করুন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ব্রণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close