শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পেট ব্যথা হালকাভাবে নিচ্ছেন? পড়তে পাড়েন যেসব বিপদে
হেলথ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেক নারীই পেটব্যথাকে স্বাভাবিক ভেবে অবহেলা করেন। অনেক সময় মনে করেন, এটা হয়তো হজমের সমস্যা বা মাসিকজনিত ব্যথা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অবহেলা হতে পারে প্রাণঘাতী। দেরিতে রোগ ধরা পড়লে চিকিৎসা জটিল হয়ে ওঠে।

ভারতের ফর্টিস হাসপাতালের সার্জন ডা. পঙ্কজ শর্মা বলেন, পেটে হালকা বা তীব্র যেকোনো ব্যথাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ, এর পেছনে থাকতে পারে গুরুতর অসুস্থতা।

পেটব্যথার পেছনে লুকিয়ে থাকা ৫ বিপজ্জনক কারণ

১. গলস্টোন (পিত্তথলিতে পাথর)
হরমোনজনিত প্রভাব, স্থূলতা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মহিলাদের মধ্যে গলস্টোন বেশি হয়। এতে বিশেষত তেল-চর্বিযুক্ত খাবারের পর ডানপাশের ওপরের পেটে তীব্র ব্যথা দেখা দেয়।

২. অ্যাপেন্ডিসাইটিস
অনেক সময় মাসিকের ব্যথা বা সাধারণ পেটব্যথা ভেবে ভুল করা হয়। কিন্তু অ্যাপেন্ডিক্স ফেটে গেলে এটি জীবনঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

৩. এন্ডোমেট্রিওসিস
স্ত্রীরোগ হলেও এটি তলপেটের তীব্র ব্যথা তৈরি করে, যা অনেক সময় হজমজনিত সমস্যার সঙ্গে গুলিয়ে যায়। রোগ নির্ণয়ে বিলম্ব জটিলতা বাড়ায়।

৪. ওভারিতে সিস্ট
পেলভিক অঞ্চলের ব্যথা বা ফোলাভাবকে অনেক নারী মাসিকজনিত সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু বড় সিস্ট ঘুরে গেলে (ovarian torsion) জরুরি অস্ত্রোপচার ছাড়া উপায় থাকে না।

৫. হার্নিয়া
পেট বা কুঁচকির ফোলাভাবকে অনেকে ওজন বাড়া ভেবে অবহেলা করেন। কিন্তু চিকিৎসা না করলে অন্ত্রের জরুরি সমস্যা (strangulation) তৈরি হতে পারে, যার সমাধান কেবল অস্ত্রোপচার।

কখন ডাক্তার দেখাবেন?

ব্যথা বিশ্রামে কমছে না।

বমি, জ্বর বা পেটফাঁপার সঙ্গে ব্যথা হচ্ছে।

হজম বা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হচ্ছে।

খাওয়ার পর ব্যথা বাড়ছে।

ব্যথা এত প্রবল যে দৈনন্দিন কাজে বাধা দিচ্ছে।

বিশেষজ্ঞের পরামর্শ

পেটব্যথা অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী হলে পেইনকিলার খেয়ে অবহেলা করবেন না। আলট্রাসাউন্ড বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির মাধ্যমে সহজেই কারণ জানা সম্ভব। সময়মতো রোগ ধরা পড়লে জটিলতা এড়ানো যায় এবং ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে দ্রুত সেরে ওঠার সুযোগও থাকে।


আরও সংবাদ   বিষয়:  পেট ব্যথা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close