শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. একে এম আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মোসলেম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মাহিন প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক কর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবো। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   জামায়াত   শিবির   নির্বাচন   ভোট   জাতীয় নির্বাচন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close