বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু, এখন ব্যবহার অনুপযোগী
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামে সুখাইজুড়ি নদীর ওপর প্রায় ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

প্রায় দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘দাসপাড়া সেতু’ নির্মাণ করে। কিন্তু সংযোগ সড়ক কাঁচা থাকায় এলাকাবাসী এখনও চরম দুর্ভোগে রয়েছেন। সামান্য বৃষ্টিতেই ইট বিছানো অংশ দেবে গিয়ে সৃষ্টি হচ্ছে গর্ত, জমছে হাঁটু পানি ফলে সেতুর সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুর পাশে নির্মিত সংযোগ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে বিভিন্ন স্থানে মাটি দেবে গেছে এবং সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রায় ১০টি গ্রামের মানুষ এই সেতুর কোনো উপকারই পাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে ২০০ মিটার করে সংযোগ সড়ক থাকলেও অধিকাংশ স্থানেই তা দেবে গেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পুরো রাস্তায় জমে রয়েছে পানি।

উসমান গনি মাস্টার (৭০) নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাঁশের সাঁকো আর নৌকা দিয়েই আমরা নদী পার হই। সেতু হলেও রাস্তা না থাকায় কোনো লাভ হয়নি।’

ইজিবাইক চালক রাজু মিয়া বলেন, ‘আগে রাস্তা পাকা করা উচিত ছিল। এখন সেতু আছে, কিন্তু যাওয়ার উপায় নেই।’

স্থানীয় সাবেক ইউপি সদস্য আলীম উদ্দিন বলেন, ‘চোখের সামনে এত টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। কাজের মান খুবই নিম্নমানের ছিল।’

এ বিষয়ে সেতুটি নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল গনি বলেন, ‘যেসব অংশ দেবে গেছে, তা মেরামত করে দেব। বৃষ্টি শেষ হলে আর ভাঙবে না।’

এলজিইডির নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস জানান, সংযোগ সড়ক পাকা করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেতুর সংযোগস্থল দেবে যাওয়ার বিষয়টি জেনে পরিদর্শন করেছি এবং ঠিকাদারকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি তখনই উপকারে আসবে, যখন দ্রুত সংযোগ সড়কগুলো পাকা করে ব্যবহারযোগ্য করা হবে।



স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:   সেতু   ময়মনসিংহ   নান্দাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close