বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম
নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়

নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।  

সম্মেলনে বক্তারা বলেন, “১৯৮৮ সালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে যাত্রা শুরু করে কৃষি ব্যাংকের এই শাখা। গত ৩৮ বছর ধরে সুনামের সাথে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাংকের জন্য বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু মহল প্ররোচনায় এ শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই ব্যাংকের শাখা এখানেই থাকবে। কেউ অতি উৎসাহী হয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করব। যেকোনো মূল্যে এ ব্যাংক আমরা এখানে রাখবই। এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাউরী এলাকার আন্দোলন কমিটির উপদেষ্টা আবুল হোসেন খন্দকার, আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব কামাল হোসেন, সদস্য শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ান, মো. আলাল, আব্দুল আউয়াল, ওচমানগনী মাস্টার, এটিএম আব্দুল জলিল, মো. তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন ফকির, বোরহান, আব্বাস উদ্দিন সিরাজ, ফজলুল হক মাস্টার ও সদস্য নুরুল হুদা ফয়েজী প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এতে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো জনতা অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস







আরও সংবাদ   বিষয়:  মতলব   কৃষি ব্যাংক   এলাকাবাসীর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close