বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ৬:২৬ PM

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে শহরের গোশালা রোডে শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি প্রাঙ্গণে র‍্যাব-১৩, রংপুর এর আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন র‍্যাব-১৩, সিপিএসসি রংপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, গোশালা সোসাইটির সহ-সভাপতি দুলাল কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শিবেন্দ্র নাথ রায়, এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

লে. কমান্ডার মেহেদী হাসান বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির এই দেশে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। লালমনিরহাট জেলায় ৪৭১টি পূজা মণ্ডপ রয়েছে- প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও মোবাইল প্যাট্রোল ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

তিনি আরও জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে র‍্যাবের সাইবার মনিটরিং ইউনিট অনলাইন নজরদারির মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া, প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা থাকবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

র‍্যাব-১৩ এর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

র‍্যাব কর্মকর্তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়- এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। এ উৎসব নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করব।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   শারদীয় দুর্গাপূজা   র‍্যাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close