বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রী-সন্তানদের কাছে যেমন ছিলেন মহানবী (সা.)
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন আল্লাহর প্রেরিত নবী, যিনি মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছিলেন। তবে তিনি শুধু একজন নবী ছিলেন না, একই সঙ্গে একজন স্বামী, একজন পিতা এবং একজন দয়ালু পরিবারের অভিভাবকও ছিলেন। নবুওয়তের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পরিবারকেও দিয়েছেন সময়, ভালোবাসা আর দায়িত্বশীলতা। তার ব্যক্তিগত জীবনে স্ত্রীর প্রতি স্নেহ, সন্তানের প্রতি মমতা এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ আজও মানবতার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।

কোমল স্বামী, স্নেহময় সঙ্গী

রাসুল (সা.) ছিলেন স্ত্রীদের কাছে একজন আদর্শ স্বামী। তিনি স্ত্রীদের সঙ্গে হাসি-আনন্দ ভাগ করতেন, তাদের বিনোদনের খেয়াল রাখতেন। হজরত আয়েশা (রা.)-র সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন, খেলাধুলা দেখতে তার পাশে থেকেছেন, অবসরে তাকে সঙ্গ দিয়েছেন। শিক্ষা ও জ্ঞানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি স্ত্রীদের কোরআন ও সুন্নাহর শিক্ষা দিয়েছেন।

স্ত্রীর প্রতি তার আচরণ এতটাই কোমল ছিল যে, হজরত ওমর (রা.) বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ওমরের কঠোরতায় স্ত্রীগণ আড়ালে চলে যেতেন, কিন্তু নবী (সা.)-র সামনে তারা ছিলেন স্বাচ্ছন্দ্যে, কারণ তিনি ছিলেন নম্র ও স্নেহশীল। রাসুল (সা.) কখনো পরিবারের দায়িত্ব অবহেলা করেননি—নিজ হাতে ঘরের কাজ করেছেন, পোশাক সেলাই করেছেন। একাধিক স্ত্রী থাকার পরও তিনি সবার সঙ্গে সুবিচার ও আন্তরিকতা বজায় রেখেছেন। জীবনে কখনো স্ত্রীর প্রতি হাত তোলেননি।

দায়িত্বশীল পিতা

যে আরব সমাজ কন্যা সন্তানকে অভিশাপ মনে করত, সেই সমাজেই নবী (সা.) চার কন্যাকে স্নেহে-ভালোবাসায় বড় করেছেন। তাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহভীরু স্বামীদের সঙ্গে তাদের বিবাহ দিয়েছেন।

প্রিয় কন্যা ফাতিমা (রা.)-র প্রতি তার মমতা ছিল অসীম। তিনি প্রায়ই ফাতিমার খোঁজ নিতে যেতেন। ফাতিমা (রা.) নবীর ঘরে প্রবেশ করলে তিনি উঠে দাঁড়াতেন, তাকে চুম্বন করতেন এবং নিজের আসনে বসাতেন। নাতিরা নামাজরত দাদার পিঠে চড়ে খেললেও নবী (সা.) বিরক্ত হতেন না, বরং স্নেহের হাসি দিতেন।

তবে তার জীবনে ছিল দুঃখের অধ্যায়ও। সন্তানদের মৃত্যুবেদনা তিনি সহ্য করেছেন ধৈর্যের সঙ্গে। তার দুই ছেলে মক্কায় এবং এক ছেলে মদিনায় ইন্তেকাল করেন। এই বেদনার মুহূর্তে সূরা কাউসার নাজিল হয়ে তাকে সান্ত্বনা দেয়।

নারীর মর্যাদা উন্নয়নে দৃষ্টান্ত

বিদায়ী খুতবায় নবী (সা.) বিশেষভাবে পুরুষদের স্ত্রীদের প্রতি সদয় হতে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন,

তোমরা তোমাদের স্ত্রীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। তারা আল্লাহর আমানত হিসেবে তোমাদের কাছে এসেছে। তাদের প্রতি সদাচরণ করো, তারা তোমাদের সহচরী।

নারীর সম্মান রক্ষা, মাতৃত্বকে মর্যাদা দেওয়া এবং পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন, একজন পুরুষ প্রকৃত অর্থে সফল তখনই, যখন তিনি পরিবারে ন্যায়, ভালোবাসা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুধু ধর্মীয় নেতা নন, বরং আদর্শ স্বামী, স্নেহশীল পিতা ও দায়িত্বশীল অভিভাবক হিসেবেও মানবতার জন্য চিরন্তন উদাহরণ হয়ে আছেন।




আরও সংবাদ   বিষয়:  মহানবী (সা.)  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close