বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মা হলেন মার্কিন তারকা রিহানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন পপ তারকা রিহানা ও র‍্যাপার এএসএপি রকি দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। এটি দম্পতির তৃতীয় সন্তান।

৩৭ বছর বয়সী রিহানা বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এ সুখবর ভাগ করে নেন। পোস্টে তিনি নবজাতককে কোলে নেওয়া একটি ছবি এবং শিশুদের জুতার আরেকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখা ছিল সন্তানের নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর) এবং একটি ফিতার ইমোজি।

২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে প্রথমবার নতুন অতিথির আগমনের খবর প্রকাশ করেন তারা। ওই সময় রিহানা পরেছিলেন পিনস্ট্রাইপ পোশাক ও বড় টুপি, আর রকি ছিলেন অনুষ্ঠানের সহ-সভাপতি।

এর আগে ২০২৩ সালের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় রিহানা দ্বিতীয় সন্তানের খবর দেন। ওই বছরই জন্ম নেয় তাদের কন্যাসন্তান রায়ট রোজ। প্রথম সন্তান আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে।

উল্লেখ্য, রিহানা ও রকি ২০২০ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এরপর থেকে দুজনেই ক্যারিয়ারের পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন। নয়বারের গ্র্যামি বিজয়ী রিহানার রয়েছে বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৪টি নাম্বার ওয়ান সিঙ্গেল। এছাড়া ২০১৭ সালে তিনি চালু করেন তার জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড ফেন্টি বিউটি।

অন্যদিকে এএসএপি রকি ২০১১ সালে এএসএপি মবের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। তার প্রথম অ্যালবাম ২০১৩ সালে বিলবোর্ড ২০০ চার্টে শীর্ষে ওঠে। তিনি দুটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং সম্প্রতি স্পাইক লির হাইয়েস্ট টু লোয়েস্ট চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তবে মেয়ের জন্ম নিয়ে অতিরিক্ত কোনো তথ্য এখনো প্রকাশ করেননি এই তারকা দম্পতি। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন রিহানা ও রকিকে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রিহানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close