বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আউয়াল খানসহ ৮ ছাত্রনেতার মুক্তির দাবিতে দেবিদ্বারে প্রতিবাদ মিছিল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম
আউয়াল খানসহ ৮ ছাত্রনেতার মুক্তির দাবিতে দেবিদ্বারে প্রতিবাদ মিছিল

আউয়াল খানসহ ৮ ছাত্রনেতার মুক্তির দাবিতে দেবিদ্বারে প্রতিবাদ মিছিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান সিকদার, উপজেলা বিএনপি নেতা মঞ্জু পাঠান, মো. সাইফুল আলম, মো. জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মো. আবু হানিফ, আলমঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতাকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close