মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চাঁদপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম
চাঁদপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

চাঁদপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে একদিনে প্রায় ১ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী দুই উপজেলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৩৫টি দল পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের হাতে এসব লিফলেট তুলে দেন।

দুপুরে উপজেলার কালিপুর বাজার ও পাশবর্তী শিক্ষা প্রতিষ্ঠান লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।

বিএনপির এই নেতা গণসংযোগকালে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আজ জাতীয় প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে সঠিক পথে পরিচালনার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে। তিনি প্রতিশ্রুতি দেন—বিএনপি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে।

তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর মতলবের ছাত্রদল, যুবদল ও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণআন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে থেকেছি, জেল-জুলুম সহ্য করেছি এবং রক্ত দিয়েছি। জনগণের স্বার্থে কাজ করা আমার অঙ্গীকার। একই সঙ্গে তিনি মতলবকে একটি স্বপ্নীল ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই। মতলবের মানুষের স্বপ্ন পূরণই হবে আমার জীবনের সর্বোচ্চ অর্জন।

মতলবে রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অঙ্গনে ঐতিহ্যমণ্ডিত একটি জনপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এখানে শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ জনপদে বিএনপির কর্মসূচি নতুন গতিময়তা পেয়েছে বলে দাবি করেন এই নেতা।

মতলব উত্তর থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহজালাল প্রধান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য কামরুল ঢালী, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সরকার নেওয়াজ শরীফ, উপাদি উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি দিদার ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close