বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী ক্ষমতায়নে মহিলা দলকে কাজ করতে হবে : ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১০ পিএম
ড. এম এ কাইয়ুমের হাতে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান মহিলা দল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির নেতৃবৃন্দ

ড. এম এ কাইয়ুমের হাতে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান মহিলা দল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির নেতৃবৃন্দ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, নারী ক্ষমতায়নে মহিলা দলকে কাজ করতে হবে। আমরা জানি জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিলো। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিলো না, যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে উপস্থিত ছিলেন না। আগামীতে নির্বাচন বা দেশের যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দলকে প্রস্তুত থাকতে হবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) গুলশান ২-এর একটি হল রুমে মহিলা দল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা, সেক্রেটারি রোকেয়া সুলতানা তামান্না ও সাংগঠনিক সম্পাদক তাহামিনা শাহীন উপস্থিত ছিলেন।

মহিলা দলের ভূমিকা তুলে ধরে ড. এম কাইয়ুম বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন এদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ। সেই নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র কখনই চলতে পারে না। ১৯৭৮ সালে জাতীয়তাবাদী মহিলাদল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। যে সময়ে নারীরা রান্না করতেন সংসার সামলাতেন আর অলস দুপুর পার করতেন। সেই নারী সমাজকে জাগিয়ে তুলেছিলেন আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বলেছিলেন ‘নারীরা জেগে উঠুন। আপনারা নারীরা, মায়েরা, বোনেরা জেগে উঠুন। আপনারা সংসারের পাশাপাশি রাষ্ট্রের ক্ষমতায় অংশগ্রহণের জন্য হাত দিন। আপনাদের অংশ গ্রহণ ছাড়া কখনই রাষ্ট্র পরিচালনা হতে পারে না।’

তিনি বলেন, “আমরা শেখ হাসিনার মত নারীদের ক্ষমতায়ন চাই না। যে নারীর নির্দেশে আরেক নারী ধর্ষণ হয়েছে। যেখানে পারুল বেগম গণধর্ষণের শিকার হয়েছে, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য। শিশু বাচ্চা থেকে বয়স্ক মহিলারাও শেখ হাসিনার আমলে ধর্ষণের শিকার হয়েছে। আমরা চাই বেগম খালেদা জিয়ার মত নারী ক্ষমতায়ন।”

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুমের হাতে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান মহিলা দল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ



আরও সংবাদ   বিষয়:  নারী   মহিলা   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close