মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের পালোয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া বেগম একই এলাকার মফিজ হাওলাদারের ছোট মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খাদিজা বেগম সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করতে ছিলো। এ সময় সকলের অগোচরে শিশুটি নিখোঁজ হয়। এরপর মা রেখসোনা বেগম তার মেয়েকে দেখতে না পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে কোথাও না পেয়ে বসত ঘরের পশ্চিম পাশে একটি পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় জেনে হাপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো এবং কোন অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দশমিনা   পানি   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close