শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে দেশকে বদলাতে’
পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ রাশেদুজ্জামান
পলাশ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ পিএম

নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রাশেদুজ্জামান বলেছেন, ‘একজন নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে একটি সমাজকে বদলে দিতে, এমনকি একটি দেশকেও।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে তার অবসরোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীর চরিত্র গঠনে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার প্রতিষ্ঠানে জিপিএ ফাইভের দরকার নেই, দরকার এমন শিক্ষার্থী যারা সততা, মানবিকতা ও নৈতিকতার আলোয় সমাজ ও দেশকে আলোকিত করবে।’

এদিন অনুষ্ঠানে আরও সংবর্ধিত হন মনোবিজ্ঞান বিভাগের মো. মফিজুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মতিউর রহমান, রসায়ন বিভাগের হোসনেয়ারা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. মনির হোসেন, ইংরেজি বিভাগের মো. সোলায়মান আলী এবং অফিস সহায়ক জাহানারা বেগম। তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. রাশেদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. জাকারিয়া মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা মানে একজন মানুষকে সহজ-সরলভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। ভালো মানুষ ছাড়া পরিবার, সমাজ কিংবা দেশ এগোতে পারে না।’

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সিরাজ উদ্দিন ভূঁইয়া। বক্তব্য দেন মো. আব্দুর রশিদ, ইমদাদুল হক নিজামী, ভূঁইয়া মহিদুল ইসলাম, নাজমুননাহার শিউলী ও আসাদুল্লাহ।

২০২০ সালের জানুয়ারিতে যোগদানের পর থেকে অধ্যক্ষ রাশেদুজ্জামান কলেজে ব্যাপক পরিবর্তন আনেন। সরকারি বিধি মেনে শিক্ষার্থীদের টিউশন ফি ৫০০ টাকা থেকে কমিয়ে মাত্র ২০–২৫ টাকায় আনেন। চালু করেন ছাত্রকল্যাণ ফান্ড, যেখান থেকে গত বছর ২ লাখ টাকা বিতরণ হয়েছে, যা কলেজের ইতিহাসে প্রথম।

এছাড়া শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা, সুবিশাল লাইব্রেরি, উপস্থিতি ব্যবস্থার ডিজিটাল মনিটরিং, অভিভাবক-শিক্ষক সমন্বিত তদারকি, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদান এবং সহপাঠ কার্যক্রম চালু করেন তিনি।

অধ্যক্ষ বলেন, ‘বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীই মেধাবী। কিন্তু সঠিক মনিটরিং না থাকার কারণে তাদের মেধা বিকশিত হয় না। পরিচর্যা ও জবাবদিহিতার আওতায় আনতে পারলেই তারা দেশ বদলে দিতে পারবে।’

দিনব্যাপী আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিক্ষা   শিক্ষক   শিক্ষার্থী   প্রকৃত মানুষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close