শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
কাশিয়ানী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ AM

গোপালগঞ্জের কাশিয়ানীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় থানা চত্বরে কাশিয়ানী থানার আয়োজনে উপজেলার সকল পূজা মণ্ডপের কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল বাছেদ সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল গোপালগঞ্জ।

সভায় কাশিয়ান শ্মশানঘাট পূজা মণ্ডপের সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, “পূর্বের ন্যায় এ বছরও আমাদের শারদীয় দুর্গাপূজায় প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে একটি সুন্দর উৎসবমুখর পূজার অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারব।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলার সেক্রেটারি নুর ইসলাম লেলিন বলেন, “পূর্বের ন্যায় এ বছরও আমরা দলীয়ভাবে আপনাদের পাশে থাকব। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ যাতে ঘটাতে না পারে সেজন্য আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি। 

সহকারী পুলিশ সুপার আব্দুল বাসেত বলেন, “ইতোমধ্যেই আমরা সকল পূজা মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে পেরেছি। উপজেলা প্রশাসনসহ প্রত্যেকটি পূজামণ্ডপে পর্যাপ্ত পরিমাণ আনসার সদস্য দায়িত্বে থাকবে। আপনারাও (পূজা উদযাপন কমিটি) নিজ নিজ দায়িত্বে সেচ্ছাসেবক রাখবেন, আমরা আশা করি এ বছর আপনাদের সকলের সহযোগিতায় আমরা সুন্দর ভাবে দুর্গাপূজার অনুষ্ঠান শেষ করতে পারব।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী   শারদীয়   দুর্গাপূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close