বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‘এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৭:০৭ PM
অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে ‘ক্যুতুর’ সিনেমার প্রিমিয়ারে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না।”

ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদনে জানা যায়, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর ক্রমবর্ধমান হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জোলি বলেন, “আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন এমন সময় চলছে যেখানে ব্যক্তিগত স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সীমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। আমাদের এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং মেপে কথা বলতে হবে।”

জোলির এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ডিজনির মালিকানাধীন এবিসি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় লেট-নাইট টক শো ‘জিমি কিমেল লাইভ’ বন্ধ ঘোষণা করেছে। অনুষ্ঠানটির হোস্ট জিমি কিমেল সম্প্রতি এক ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন, যা দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের বিষয়টি নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।

ফ্রেঞ্চ নির্মাতা অ্যালিস ভিনোকু পরিচালিত ‘ক্যুতুর’ সিনেমায় জোলি অভিনয় করেছেন এক মার্কিন নারী চলচ্চিত্র পরিচালকের ভূমিকায়। তিনি প্যারিসের ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়ার সংগ্রামে লিপ্ত থাকেন। জোলি এই চরিত্রের সঙ্গে নিজের বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছেন।

উল্লেখ্য, ‘ক্যুতুর’ সিনেমার প্রথম প্রিমিয়ার হয়েছিল ৭ সেপ্টেম্বর, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইতোমধ্যেই সিনেমাটি আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   অ্যাঞ্জেলিনা   জোলি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close