বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ একটি ছবি শেয়ার করে তারা সুখবরটি জানান।
ছবির ক্যাপশনে লিখেছেন— “আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।” ক্যাটরিনার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
জানা গেছে অক্টোবর মাসেই সন্তানের জন্ম হতে পারে। ভারতীয় গণমাধ্যম জানায়, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন এবং মিডিয়ার আলোচনার বাইরে থাকতে চান।
২০২১ সালে রাজস্থানে ঘনিষ্ঠ আয়োজনে বিয়ে করেছিলেন এ তারকা জুটি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ