বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মন্দিরে ঢুকে ৬ মূর্তির মাথা ভেঙ্গে দিলো এলাকার পাগল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৪:৩৪ PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), যাকে মঞ্জের পাগল নামে সবাই চেনে সে মন্দিরে প্রবেশ করে। এরপর ৬টি মূর্তির মাথা ভেঙে দেয় সে।

কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, ‘মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি অন্যকিছু তা প্রশাসন তদন্ত করে দেখবে। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।’

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, ‘আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহাড়ায় ছিল। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছেন। তিনি অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬টি বিগ্রহের মাথা ভেঙেছেন।’

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, প্রাথমিকবাবে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে । অবশ্যই তার বিরুেদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা শোনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  মন্দির   মূর্তি   পূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close