বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরেই নানা ধরনের আলোচনা চলছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছেন যে, সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও বিসিবি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে।

এই অভিযোগের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তামিম ইকবালের পক্ষে কিছু লোক ক্লাবের কাউন্সিলরশিপ দখল করতে অপহরণমূলক কর্মকাণ্ড করছে এবং বুলবুলকে ফোন করে নির্বাচন থেকে সরে যেতে বলা হয়েছে। তিনি বলেন, এগুলো সন্ত্রাসী কার্যক্রম, যা তামিমের ব্যানার টানিয়ে করা হচ্ছে। এটা তামিম কতটা বোঝেন, তা আমি নিশ্চিত নই।

ক্রীড়া উপদেষ্টা জানান, সরকারের রুটিন কার্যক্রমে হস্তক্ষেপ হলে সেটিকে অবৈধ বলা যেতে পারে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। 

তিনি বলেন, আমাদের অধীনস্থ যে কারও সঙ্গে আমি বা আমার সচিব কথা বললে সেটা হস্তক্ষেপ নয়। কিন্তু অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা ডিসিদের ফোন করে কাউন্সিলর পাঠাতে বলছেন; এটা হলো অবৈধ হস্তক্ষেপ ও পলিটিসাইজেশন।

তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার দাবি করে আসিফ মাহমুদ বলেন, যদি তামিম বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তবে আমি আরও খুশি হইতাম, রাজনৈতিক দলের হয়ে নয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তামিম ইকবাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close