বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আন্তর্জাতিক সম্মাননা পেলেন ডা. নেয়ামুল হাসান
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অর্থোপেডিক চিকিৎসা বিজ্ঞানে আধুনিক প্রযুক্তি ও জটিল সার্জারিতে দক্ষতার পরিচয় দিয়ে দেশীয় চিকিৎসকদের মধ্যে আলাদা স্থান তৈরি করেছেন রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নেয়ামুল হাসান।

সম্প্রতি বাংলাদেশ আর্থ্রস্কোপি ও আর্থ্রপ্লাস্টি কোর্স আয়োজিত “প্রথম বাংলাদেশ-নেপাল আর্থ্রপ্লাস্টি কর্মশালা” এবং সিএমই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি অর্জন করেছেন একটি গুরুত্বপূর্ণ সম্মাননা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন দেশ-বিদেশের খ্যাতিমান অর্থোপেডিক বিশেষজ্ঞরা। কর্মশালায় আধুনিক যুগের সর্বাধুনিক আর্থ্রস্কোপি ও আর্থ্রপ্লাস্টি সার্জারির কৌশল, সাম্প্রতিক গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে হয় বিস্তারিত আলোচনা। এ আয়োজন পরিচালনা করেন কোর্স পরিচালক ডা. পারভেজ আহসান। আন্তর্জাতিক অনুষদে ছিলেন নেপালের বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন বাবু মারাহাট্টা ও ডা. প্রবীণ নেপাল।

ডা. নেয়ামুল হাসান বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। তিনি বলেন, এ ধরনের কর্মশালা চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে সমৃদ্ধ করে। আমি চেষ্টা করছি রোগীদের আরও উন্নত সেবা দিতে।

সহকর্মী চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষী  সাংবাদিক রাসেল মাহমুদ বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয় বরং দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্যও গৌরবের। ডা. নেয়ামুল হাসানের মতো উদ্যমী ও নিবেদিত চিকিৎসকরা অর্থোপেডিক চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবেন। বিশেষ করে আর্থ্রস্কোপি, জয়েন্ট প্রতিস্থাপন ও ট্রমা সার্জারিতে তিনি যে দক্ষতা অর্জন করছেন, তা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করবে।

অল্প সময়েই নিজের পেশাগত জীবনে তিনি দেখিয়েছেন একাগ্রতা ও নিষ্ঠার দৃষ্টান্ত। তার অর্জন নতুন প্রজন্মের চিকিৎসকদেরও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন আয়োজকরা।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক স্বীকৃতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close