বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১ বছরের অধিক সময় কর্মস্থলে অনুপস্থিত দপ্তরী কাম নৈশপ্রহরী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের শালমারা গোড়েকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মিঠুন রায় দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে। এতে করে বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যহত হচ্ছে।

এলাকাবাসি জানায়, দপ্তরী মিঠুন রায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিল। আওয়ামী লীগের শাসনামলে সে এলাকায় প্রভাব বিস্তার করে চলাফেরা করত। ২৪ এর ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই সে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। অদ্যাবদি সে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এতে করে বিদ্যালয়টির দৈনন্দিন কার্যক্রম ব্যহত হচ্ছে।

বিদ্যালয়ের পাশ্ববর্তী বাসিন্দা তমিজার রহমান, সুনীল রায়, মুন ইসলাম, রিয়াজ ইসলাম, সাখাওয়াত হোসেনসহ অনেকে জানায়, মিঠুন রায় ১ বছরের বেশি সময় ধরে মিঠুন বিদ্যালয়ে যায় না। সে আওয়ামী লীগের রাজনীতি করত। তার নামে একাধিক মামলাও রয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকে সে উধাও হয়ে যায়। সম্প্রতি তাকে বিদ্যালয়ের আশপাশে দেখা যাচ্ছে।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা রাব্বী বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২০২৪ সালের জুলাই থেকে অদ্যাবদি বিদ্যালয়ে অনুপস্থিত মিঠুন রায়। সম্প্রতি সে বিদ্যালয়ে এসে জোরপূর্বক হাজিরা খাতায় স্বাক্ষর করতে চায়। আমি না দিলে আমাকে বিভিন্নভাবে হুমকি দেন। এছাড়া সে নিজেই আলাদা হাজিরা খাতা নিয়ে এসে তাতে স্বাক্ষর করছেন বলে শুনেছি।’

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিজুল ইসলাম মন্ডল শালমারা গোড়েকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মিঠুন রায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন স্বীকার করে বলেন, ‘বিষয়টি আমি উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। এছাড়া তার বেতন-ভাতা বন্ধ রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নৈশপ্রহরী   নীলফামারী   লক্ষীচাপ ইউনিয়ন   শালমারা গোড়েকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close