বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
শুটিংয়ে আহত সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কয়েক দিন ধরেই লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ কিছু কঠিন দৃশ্যে ডামি ছাড়া নিজেই শুটিং করেছেন বলিউড ভাইজান। তেমনই একটি দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন এই অভিনেতা। 

জানা গেছে, লাদাখ এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন সালমান। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন।

লাদাখের শুটিং শেষ হওয়ায়, আগামী কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। কয়েক দিন বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইতে হবে বলেও জানা গেছে।

মুম্বাইয়ে অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।

ছবির শুটিং শুরু হবার পর তার কিছু ঝলক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা।

সেখানে দেখা যায়, রক্তাক্ত সলমন। তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর ও রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমানকে এ রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা। তাদের বক্তব্য, “বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।” এক অনুরাগী লিখেছেন, “সালমানকে এভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!” আর এক জন লিখেছেন, “টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।” 

উল্লেখ্য, ২০২৬ সালের আগস্ট মাসে ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সালমান খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close