বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
কুড়িগ্রামে সাংবাদিককে হুমকি, থানায় জিডি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে রাজারহাট বাজার এলাকার থানা মোড়ে এই ঘটনা ঘটে। সাংবাদিক আসাদ এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জিডি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ অস্বীকার করে সোহেল আনিছ বলেন, সাংবাদিক আসাদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়েছে, আমি কোনো হুমকি দেইনি। আমি থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ সত্য বের করবে।

ভুক্তভোগী সাংবাদিক আসাদ জানান, তার ছোট ভাই রাজারহাট পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত হলেও ১৭ বছর ধরে এমপিওভুক্তি আটকে আছে। আদালতের রায় থাকা সত্ত্বেও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ও মাদ্রাসা সুপারের সঙ্গে যোগসাজসে তার এমপিওভুক্তি আটকে রাখা হয়েছে। ঘটনার একদিন আগে এই বিষয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়।

আসাদ বলেন, এর প্রেক্ষিতে শুক্রবার রাতে একা থাকার সময় সোহেল আনিছ আমাকে প্রাণনাশের হুমকি দেন এবং মোবাইলে তা ধারণের চেষ্টা করলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি চিৎকার করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজারহাট প্রেসক্লাব দখল করা হবে।

রাজারহাট থানার ওসি নাজমুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সাংবাদিকের জিডি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রামে   সাংবাদিক   হুমকি   জিডি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close