সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      
শাকিব নাকি শাহরুখ, কাকে বেছে নিলেন হানিয়া আমির?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে এক ইভেন্টে অংশ নিতে ঢাকায় আসেন তিনি। 

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সানসিল্ক আয়োজিত এক শোতে মূল আকর্ষণ ছিলেন হানিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ হানিয়া আমিরকে ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং বলিউড বাদশা শাহরুখ খানের মধ্যে একজনকে চুজ করতে বলেন। ‘শাকিব খান নাকি শাহরুখ খান’। সেখানে শাকিব খানকে বেছে নেন এ পাকিস্তানি অভিনেত্রী। হানিয়া বলেন, তিনি শাকিবের ভক্ত।
  
এদিকে ঢালিউড সুপারস্টার শাকিবের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানি এই অভিনেত্রীকে। হানিয়া বাংলাদেশে আসার আগে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেশে সফরে আসার পর সিনেমার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

এক সূত্রে জানা যায়, ‘প্রিন্স-এ এতদিন শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল। কিন্তু এবার ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। এরইমধ্যে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কিছু জানাননি। 

এরইমধ্যে তিনি ঢাকায় এসেছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। এসময় ‘প্রিন্স’ নিয়ে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করবেন সংশ্লিষ্টদের সঙ্গে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হানিয়া আমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close