| শিরোনাম: |

ফাইল ছবি
রবিবার (২১ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুর রহমান এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার আদালতে এ আবেদন করে দুদক।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, আদালত আবেদন মঞ্জুর করায় এখন পুলিশ সদরদপ্তরের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হবে।
এদিকে দুদকের অনুসন্ধানে সাইফুজ্জামানের নামে–বেনামে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় নতুন সম্পদের খোঁজ মিলেছে। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া গিয়েছিল।
রবিবার ভোরে দুদকের অভিযানে রুকমিলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়, যেখানে এসব বিদেশি সম্পদের তথ্য পাওয়া গেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সাইফুজ্জামান দেশ ছেড়ে পালান। এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এ বছরের এপ্রিলে ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে মামলা হয় তার ও তার স্ত্রীর বিরুদ্ধে। আদালত ইতোমধ্যে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে থাকা শত শত সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে। এছাড়া তাদের নামে থাকা ব্যাংক হিসাব, শেয়ার ও জমি জব্দ করা হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর ইউসিবি থেকে প্রায় ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নতুন মামলা দায়ের করা হয়।
দুদকের টাস্কফোর্স জানিয়েছে, দেশে-বিদেশে সাইফুজ্জামান দম্পতির অবৈধ সম্পদের অনুসন্ধান এখনও চলমান।
স্বদেশ প্রতিদিন/শাহো